ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে রেললাইনে উপড়ে পড়েছে গাছ। ফলে, ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এতে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বলে জানা গেছে।
বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় আসলে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় এসে রেললাইনে গাছ পড়ে থাকতে দেখে চালক ট্রেন থামান।
গাছটি এখনো রেললাইনের ওপরেই রয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে রেললাইন পরিষ্কার করলে ট্রেন চলাচল শুরু হবে।
রেললাইনে গাছ পড়ায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকে আছে। আর দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র আউলিয়া নগরে আটকে রয়েছে বলে জানা গেছে।
সময়ের আলো/আআ