বৈশাখের মঞ্চে ‘সুবচন নির্বাসনে’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

প্রখ্যাত নাট্যকার আবদুল্লাহ আল-মামুন রচিত কালজয়ী নাটক ‘সুবচন নির্বাসনে’। পহেলা বৈশাখ উপলক্ষে নাটকটি এবার প্রদর্শিত হয়েছে নেত্রকোনার বারহাট্টা উপজেলায়। আজিজুল

2026-04-16T03:58:11+00:00
2026-04-16T03:58:11+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
বৈশাখের মঞ্চে ‘সুবচন নির্বাসনে’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:৫৮ এএম 
সংগৃহীত ছবি
প্রখ্যাত নাট্যকার আবদুল্লাহ আল-মামুন রচিত কালজয়ী নাটক ‘সুবচন নির্বাসনে’। পহেলা বৈশাখ উপলক্ষে নাটকটি এবার প্রদর্শিত হয়েছে নেত্রকোনার বারহাট্টা উপজেলায়। আজিজুল হক ফারুক নির্দেশিত নাটকটি মঞ্চে এনেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেত্রকোনা জেলার কংস থিয়েটার।

নাটকটির কাহিনি একটি মধ্যবিত্ত পরিবারকে কেন্দ্র করে আবর্তিত, যেখানে স্কুলশিক্ষক বাবা তার সন্তানদের সততার শিক্ষা দিতে চান। কিন্তু সামাজিক বাস্তবতায় প্রবাদ বাক্যগুলো (‘সদা সত্য কথা বলিবে’, ‘লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে’) মিথ্যা প্রমাণিত হতে দেখেন। নাটকটিতে মানুষের যাপিত জীবনের আলো-আঁধারির কারসাজিতে ফুটে উঠেছে সামাজ জীবনের বহু প্রাপ্তি-অপ্রাপ্তির দৃশ্য।

নাটকটির নির্দেশক বলেন, আজ থেকে চার দশক আগে প্রখ্যাত নাট্যকার প্রয়াত আবদুল্লাহ আল-মামুন রচনা করেছিলেন নাটক ‘সুবচন নির্বাসনে’। নামেই বোঝা যায়, ভালো কথার যে আর মূল্য নেই তা বলার অপেক্ষা রাখে না।

কংস থিয়েটারের সভাপতি নাট্যকার প্রদীপ কুমার সরকার শ্যামল বলেন, আমাদের দীর্ঘ প্রচেষ্টার পর আজ প্রখ্যাত নাট্যকার আবদুল্লাহ আল-মামুন রচিত সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার নাটক ‘সুবচন নির্বাসনে’ মঞ্চস্থ হয়েছে। 

নাটকটিতে সততা ও মূল্যবোধের অবক্ষয় এবং মধ্যবিত্তের অসহায়ত্বের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে সমাজ ও রাষ্ট্রব্যবস্থার রূঢ় বাস্তবতা ফুটে ওঠে। নাটকটির মাধ্যমে সময়ের সুবচনগুলো কীভাবে নির্বাসনে যাচ্ছে তা তুলে ধরা হয়। পরবর্তীতে আমরা দর্শকদের এমন হাই থটের নাটক উপহার দেব।

সময়ের আলো/আআ



  বিষয়:   বৈশাখ  মঞ্চ  সুবচন নির্বাসনে  নাটক 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: