বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনে আবেদন করতে পারেন।
পদের নাম ও পদসংখ্যা : সিনিয়র অফিসার, নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা : প্রার্থীর যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। ঢাকায় কর্মস্থল।
বেতন ও অন্যান্য সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার সুবিধা, ডে কেয়ার সুবিধা এবং নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম : আগ্রহীরা আবেদনের নিয়ম জানতে ও বিজ্ঞপ্তিটি আরও বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে।
আবেদনের সময়সীমা : আগামী ২২ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।
/ইউএমএইচ