রুবেলের অবসর নিয়ে মাশরাফির আবেগঘন স্ট্যাটাস

সময়ের আলো ডেস্ক

খেলা

সদ্য অবসরের ঘোষণা দেওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।রুবেলকে

2026-04-16T19:36:07+00:00
2026-04-16T19:36:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
রুবেলের অবসর নিয়ে মাশরাফির আবেগঘন স্ট্যাটাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৭:৩৬ পিএম 
মাশরাফি বিন মর্তুজা। সংগৃহীত ছবি
সদ্য অবসরের ঘোষণা দেওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

রুবেলকে নিয়ে স্মৃতিচারণ করে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে মাশরাফি রুবেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন।

সেখানে ক্যাপশন লেখেন, এই ছবিটার মতোই আনন্দময় অনেক সময় কেটেছে তোর সঙ্গে। অ্যাডিলেডে তোর সেই দুটি ডেলিভারি যেমন গোটা দেশকে ভাসিয়েছিল উচ্ছ্বাসের জোয়ারে, তেমনি আরো নানা সময়ে তোর হাত ধরে এসেছে দেশের ক্রিকেটের কিছু স্মরণীয় কিছু সাফল্য।

তিনি লেখেন, তোর সঙ্গে মাঠের ভেতরে ও বাইরে কত স্মৃতি। আশা করি, তোর জীবনের নতুন অধ্যায় আরো সুন্দর হবে এবং নতুন আঙিনায় আরো সাফল্য তোর সঙ্গী হবে।

শুধু মাশরাফিই নয়, রুবেলকে শুভকামনা জানিয়েছেন মুশফিকুর রহিমও। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে বাংলাদেশকে জয় এনে দেওয়া সেই ডেলিভারির পর উল্লাসের ছবি পোস্ট করে মুশফিক লিখেছেন, এই দিনটি সব বাংলাদেশির স্মৃতিতে চিরকাল অম্লান হয়ে থাকবে। আগামীর দিনগুলোর জন্য রইল শুভকামনা রুবেল।


প্রসঙ্গত, জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০২১ সালে। ঠিক পাঁচ বছর পর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। বুধবার ফেসবুক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি খেলা রুবেল হোসেনের হাত ধরে অনেক সাফল্য এসেছে বাংলাদেশ ক্রিকেটে। যার অধিকাংশই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অধীনে।

সময়ের আলো/আআ




  বিষয়:   রুবেল  মাশরাফি  আবেগঘন  স্ট্যাটাস  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: