রকস্টার সিনেমায় ফের শাকিব-সাবিলার কেমিস্ট্রি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বিশেষ করে এই সিনেমায় শাকিবের নায়িকা কে

2026-04-16T20:42:47+00:00
2026-04-16T20:54:07+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
রকস্টার সিনেমায় ফের শাকিব-সাবিলার কেমিস্ট্রি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৮:৪২ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৬ ৮:৫৪ পিএম
শাকিব খান ও সাবিলা নূর। সংগৃহীত ছবি
মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বিশেষ করে এই সিনেমায় শাকিবের নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে গত কয়েক মাস ধরে ছিল নানা জল্পনা। অবশেষে সব গুঞ্জনের ইতি টেনে প্রকাশ্যে এলো সিনেমার নতুন পোস্টার। এতে শাকিবের বিপরীতে দেখা গেছে সাবিলা নূরকে। এর মাধ্যমে ‘তাণ্ডব’ সিনেমার পর দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন শাকিব ও সাবিলা। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করেছেন শাকিব খান। দেখা যায়, নায়কের ড্র্যাডলক হেয়ার স্টাইল ও ট্যাটু করা ‘রকস্টার’ লুকের পাশে সাবিলার উপস্থিতি; যা এক রোম্যান্টিক আবহের ইঙ্গিত দিচ্ছে। পোস্টারের ক্যাপশনে মেগাস্টার লিখেছেন, জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে।

পোস্টারটি প্রকাশের পর থেকেই ভক্ত ও দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। পোস্টারের কমেন্ট বক্সে জমা পড়ছে অসংখ্য মন্তব্য। এক ভক্ত মন্তব্য করেছেন, শাকিব-সাবিলা জুটি মানেই নতুন কিছু, পোস্টারটি এক কথায় দারুণ! আরেকজন লিখেছেন, ঈদের সিনেমার জন্য এখন থেকেই অপেক্ষা শুরু হলো। উল্লেখ্য, বড় বাজেটের এই সিনেমাটি আগামী ঈদুল আজহায় দেশজুড়ে মুক্তি পাবে বলে জানা গেছে।


এর আগে শাকিব খান তার জন্মদিনে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করেন। এবার এলো তার দ্বিতীয় পোস্টার। সান কমিউনিকেশনের প্রযোজনায় ‘রকস্টার’ সিনেমাটি নির্মাণ করছেন আজমান রুশো, চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন।

এর আগে শাকিব-সাবিলা জুটিকে ‘তাণ্ডব’ সিনেমায় প্রথমবারের মতো দেখা যায়। সেই রসায়ন এবারও বজায় থাকবে বলে আশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

সময়ের আলো/আআ
  বিষয়:   রকস্টার  সিনেমা  ফের  শাকিব  সাবিলা  কেমিস্ট্রি 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: