নায়িকার ৮ ব্যাংকে মাত্র ৩৬ হাজার!

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

টালিউড অভিনেত্রী ও গ্ল্যামার জগতের তারকা তিনি। চড়েন ৪৩ লাখ টাকার বিলাসবহুল মার্সিডিজে। অথচ ব্যাংক অ্যাকাউন্টের নথিতে দেখা গেল এক

2026-04-17T07:02:25+00:00
2026-04-17T07:02:25+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আনন্দ সময়
নায়িকার ৮ ব্যাংকে মাত্র ৩৬ হাজার!
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:০২ এএম   (ভিজিট : ৩৭)
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
টালিউড অভিনেত্রী ও গ্ল্যামার জগতের তারকা তিনি। চড়েন ৪৩ লাখ টাকার বিলাসবহুল মার্সিডিজে। অথচ ব্যাংক অ্যাকাউন্টের নথিতে দেখা গেল এক অবিশ্বাস্য চিত্র। ৮টি ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মোট সঞ্চয় মাত্র ৩৬ হাজার রুপি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জমা দেওয়া তার নির্বাচনী হলফনামা প্রকাশ্যে আসতেই এমন তথ্য সামনে আসে।

হলফনামা অনুযায়ী, সায়ন্তিকা হাতে এই মুহূর্তে নগদ রয়েছে মাত্র ৪৩ হাজার ১২৭ রুপি। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় ঘটেছে তার ব্যাংক অ্যাকাউন্টগুলো নিয়ে। নায়িকার নামে মোট ৮টি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও অধিকাংশেই টাকার পরিমাণ নামমাত্র। কোথাও কয়েক হাজার, কোথাও মাত্র কয়েক শ রুপি। এমনকি একটি ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স হিসেবে দেখানো হয়েছে মাত্র ১ রুপি। সব মিলিয়ে ৮টি অ্যাকাউন্টে সায়ন্তিকার জমানো অর্থের পরিমাণ ৩৫ হাজার ৯৭৮ রুপি।

এদিকে, বাস্তব জীবনযাত্রা বলছে ভিন্ন কথা। ২০১৮ সালে কেনা একটি বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ গাড়ির মালিক তিনি, যার মূল্য আনুমানিক ৪৩ লক্ষ রুপির বেশি। পাশাপাশি সোনার গয়না ও অন্যান্য অলঙ্কার মিলিয়ে রয়েছে প্রায় দেড় লাখ রুপির সম্পদ।


তবে ঋণের বোঝাও কম নয়। গাড়ি, ব্যক্তিগত এবং ক্রেডিট কার্ডের বকেয়া মিলিয়ে মোট দেনা দাঁড়িয়েছে প্রায় ৪০ লাখের রুপির কাছাকাছি। এর সঙ্গে যুক্ত রয়েছে বকেয়া জিএসটির অঙ্কও।

সবচেয়ে অবাক করা বিষয় হলো, দীর্ঘ সময় রুপালি পর্দায় কাজ করলেও সায়ন্তিকার নিজের নামে কোনো ফ্ল্যাট, বাড়ি বা চাষযোগ্য জমি নেই। ২০২০-২১ অর্থবর্ষে তিনি তার বার্ষিক আয় দেখিয়েছেন ১১ লাখ রুপির কিছু বেশি।

এফআর


  বিষয়:   টালিউড  অভিনেত্রী  সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: