গ্রামাঞ্চলে তীব্র লোডশেডিং, গরমে মানুষের হাঁসফাঁস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গরমের মধ্যে গ্রামাঞ্চলে হঠাৎ বেড়েছে লোডশেডিং। শহরের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ তুলনামূলক স্বাভাবিক থাকলেও গ্রামের মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন

2026-04-17T09:47:58+00:00
2026-04-17T09:47:58+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
গ্রামাঞ্চলে তীব্র লোডশেডিং, গরমে মানুষের হাঁসফাঁস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:৪৭ এএম 
সংগৃহীত ছবি
গরমের মধ্যে গ্রামাঞ্চলে হঠাৎ বেড়েছে লোডশেডিং। শহরের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ তুলনামূলক স্বাভাবিক থাকলেও গ্রামের মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। এতে গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ।

জানা গেছে, দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে। কোথাও কোথাও চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত টানা লোডশেডিং হচ্ছে। তীব্র গরমে ঘরে থাকা দুঃসহ হয়ে উঠছে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য পরিস্থিতি আরও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে বা উঠানে রাত কাটাচ্ছেন।

Advertisement
গ্রামের বাসিন্দাদের অভিযোগ, শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গিয়ে গ্রামগুলোতে ইচ্ছা করে বেশি লোডশেডিং করা হচ্ছে। এর ফলে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। বিদ্যুৎ না থাকায় নলকূপ চালানো, সেচ কার্যক্রম, ক্ষুদ্র ব্যবসা ও দৈনন্দিন কাজকর্মেও ব্যাঘাত ঘটছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র তথ্য বলছে, ১৬ এপ্রিল ডে পিক (দুপুর ১২টা) লোডশেডিং ছিল এক হাজার ৭৫১ মেগাওয়াট এবং সন্ধ্যা পিক (রাত ৯টা) লোডশেডিং ছিল ৪৮১ মেগাওয়াট। এছাড়া ১৫ এপ্রিল ডে পিক লোডশেডিং ছিল এক হাজার ২৯৪ মেগাওয়াট এবং সন্ধ্যা পিক লোডশেডিং ছিল এক হাজার ৪২৮ মেগাওয়াট।


এছাড়া ১৪ এপ্রিল ডে পিক লোডশেডিং ছিল ৫৮০ মেগাওয়াট এবং সন্ধ্যা পিক লোডশেডিং ছিল ৬৮৮ মেগাওয়াট। ১৩ এপ্রিল ডে পিক লোডশেডিং ছিল ৮৭৯ মেগাওয়াট এবং সন্ধ্যা পিক লোডশেডিং ছিল ১০০৮ মেগাওয়াট। ১২ এপ্রিল ডে পিক লোডশেডিং ছিল ৪১১ মেগাওয়াট এবং সন্ধ্যা পিক লোডশেডিং ছিল ৯১০ মেগাওয়াট।

সময়ের আলো/আআ 

  বিষয়:   গ্রামা  তীব্র  লোডশেডিং  গরম  মানুষ. হাঁসফাঁস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: