মানিকগঞ্জে শিশু হত্যার অভিযোগ, পিটুনিতে দুই ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

মানিকগঞ্জ সদরে নিখোঁজের পর এক শিশুর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে গণপিটুনিতে দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬

2026-04-17T11:13:11+00:00
2026-04-17T11:13:11+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
মানিকগঞ্জে শিশু হত্যার অভিযোগ, পিটুনিতে দুই ভাই নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:১৩ এএম 
ছবি : সংগৃহীত
মানিকগঞ্জ সদরে নিখোঁজের পর এক শিশুর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে গণপিটুনিতে দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- বনপারিল গ্রামের ইজিবাইকচালক পান্নু মিয়া (৪৫) ও তার ভাই ফজলু মিয়া (২৮)। এ ঘটনায় পান্নু মিয়ার ছেলে নাজমুল (২০) গুরুতর আহত হয়েছেন।

সদর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বনপারিল গ্রামের দোদুল মিয়ার মেয়ে আতিকা আক্তার (৯) নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করা হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজ করা হয়। এরপর রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে হাত-পা বাঁধা অবস্থায় শিশু আতিকাকে দেখতে পান স্থানীয় লোকজন। পরিবারের অভিযোগ, শিশুটির কানের সোনার দুল ও গলার চেইন লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।

হত্যায় জড়িত সন্দেহে শিশুটির স্বজন ও স্থানীয় লোকজন অটোচালক পান্নু মিয়া ও তার ভাই ফজলু এবং নাজমুলকে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই পান্নু ও ফজলু মারা যান। গুরুতর আহত হন নাজমুল। তাকে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, শিশুটি এবং ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গণপিটুনির ঘটনাতেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/কহু

Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: