নিজ হাতে খাল খননের মাটি কাটলেন হুমাম কাদের

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই

2026-04-17T21:14:25+00:00
2026-04-17T21:14:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নিজ হাতে খাল খননের মাটি কাটলেন হুমাম কাদের
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:১৪ পিএম 
সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই খাল খনন সম্পন্ন হলে প্রায় ৫০০ হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে বলে জানানো হয়েছে। এতে আশপাশের বহু কৃষক উপকৃত হবেন।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল চারটার দিকে তিনি শিলক এলাকায় পৌঁছান। এ সময় তিনি হাত নেড়ে স্থানীয়দের শুভেচ্ছা জানান। পরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাঙ্গুনিয়া উপজেলা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন এবং বক্তব্য দেন। এরপর নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে হুমাম কাদের চৌধুরী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি একটি বিপ্লব ছিল, যা পুরোপুরি শেষ হয়নি। তার মতে, সেই অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন হবে। কৃষি উন্নয়ন ও খাল পুনঃখননের মাধ্যমে দেশের কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর তিনি গুরুত্ব দেন।

অনুষ্ঠানে শিলক ইউনিয়ন বিএনপির সভাপতি মোকারম হোসেন বান্টু এবং রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য জামশেদ আলী তালুকদার বক্তব্য রাখেন।


  বিষয়:   চট্টগ্রাম  রাঙ্গুনিয়া  খাল  খনন  হুমাম  কাদের 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: