চবি শিক্ষার্থীর ওপর আবারও হামলা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর ধারাবাহিক হামলার অভিযোগ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। সর্বশেষ ঘটনায় চার শিক্ষার্থী মারধরের শিকার হওয়ার

2026-04-18T04:03:05+00:00
2026-04-18T04:03:05+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
চবি শিক্ষার্থীর ওপর আবারও হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৪:০৩ এএম 
স্থানীয়দের মারধরে চবির চার শিক্ষার্থী আহত। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর ধারাবাহিক হামলার অভিযোগ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। সর্বশেষ ঘটনায় চার শিক্ষার্থী মারধরের শিকার হওয়ার পর গভীর রাতে বিক্ষোভে ফেটে পড়েন কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নেতারা।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

চাকসুর নেতারা অভিযোগ করেন, স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের দ্বন্দ্ব নতুন নয় বরং এটি দীর্ঘদিনের সমস্যা। সাম্প্রতিক সময়েও একাধিক ঘটনায় শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছেন। তাদের দাবি, এসব ঘটনায় কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা বলেন, ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা থাকলেও তা কার্যকর নয়। পুলিশ ফাঁড়ি থাকলেও সেখানে নিয়মিত পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায় না। অথচ অতীতে রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হতো বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন

একইসঙ্গে চাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হারেস মাতব্বার ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয়ে এলেও বারবার নিরাপত্তার দাবিতে রাজপথে নামতে হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, ‘কতবার এমন ঘটনার পুনরাবৃত্তি হলে একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত হবে?’

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং সংলগ্ন এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চার শিক্ষার্থী স্থানীয়দের হাতে মারধরের শিকার হন। আহতদের মধ্যে রয়েছেন এক গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

এই ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়।

এএডি/
  বিষয়:   চবি  শিক্ষার্থী  হামলা 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: