কুয়েতে প্রবাসীদের ভিসা পরিবর্তনের সুযোগ, ১ মে থেকে কার্যকর

সময়ের আলো ডেস্ক

প্রবাস

কুয়েতে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য বড় ধরনের সুযোগের ঘোষণা দিয়েছে দেশটির জনশক্তি বিভাগ। নির্দিষ্ট কিছু খাতে কর্মরত প্রবাসীরা এখন থেকে

2026-04-18T09:18:07+00:00
2026-04-18T09:18:33+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
প্রবাস
কুয়েতে প্রবাসীদের ভিসা পরিবর্তনের সুযোগ, ১ মে থেকে কার্যকর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:১৮ এএম  আপডেট: ১৮.০৪.২০২৬ ৯:১৮ এএম  (ভিজিট : ৫৯)
ছবি : সংগৃহীত
কুয়েতে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য বড় ধরনের সুযোগের ঘোষণা দিয়েছে দেশটির জনশক্তি বিভাগ। নির্দিষ্ট কিছু খাতে কর্মরত প্রবাসীরা এখন থেকে শর্তসাপেক্ষে অন্য খাতে কাজ বা ভিসা পরিবর্তনের সুযোগ পাবেন। আগামী ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত দুই মাসব্যাপী এই বিশেষ সুযোগ কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

কুয়েত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মূলত বিদেশ থেকে নিয়োগকর্তার মাধ্যমে আসা শ্রমিকরা এই সুবিধার আওতায় পড়বেন। যেসব খাতের কর্মীরা এই সুযোগ পাবেন- ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ; শিল্প খাত; কৃষি খাত; মৎস্য ও পশুপালন খাত।

বিবৃতিতে জানানো হয়েছে, এই সিদ্ধান্তটি অস্থায়ী এবং ১ মে থেকে ৩০ জুনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১. বর্তমান নিয়োগকর্তার (কফিল) পূর্বানুমতি ছাড়া কোনো কর্মী এই স্থানান্তর করতে পারবেন না; ২. নতুন নিয়োগকর্তাকে কুয়েতের ‘আশাল’ কর্পোরেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনুরোধ জমা দিতে হবে; ৩. পুরো প্রক্রিয়াটি ডিজিটাল মাধ্যমেই সম্পন্ন করতে হবে।

কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসেফ আল-সাবাহর নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত কুয়েতের স্থানীয় শ্রমবাজারের জরুরি চাহিদা পূরণ এবং স্থিতিশীলতা বজায় রাখতেই এই ‘ব্যতিক্রমী’ সুযোগ দেওয়া হচ্ছে। এর আগে এসব খাতের কর্মীদের নিজ নিজ খাতের বাইরে কাজ করা নিষিদ্ধ ছিল। এই নতুন সিদ্ধান্তের ফলে দেশটিতে দক্ষ শ্রমিকের ঘাটতি পূরণ হবে বলে আশা করছে কুয়েত কর্তৃপক্ষ।


সময়ের আলো/ কহু



Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: