হরমুজে ‘প্রথাগত ফি’ নয়, চলবে না শত্রুপক্ষের জাহাজ : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর প্রথাগত পদ্ধতিতে কোনো ফি আরোপ করবে না বলে জানিয়েছে ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির

2026-04-18T13:20:00+00:00
2026-04-18T13:20:00+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে ‘প্রথাগত ফি’ নয়, চলবে না শত্রুপক্ষের জাহাজ : ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:২০ পিএম 
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের করছে। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর প্রথাগত পদ্ধতিতে কোনো ফি আরোপ করবে না বলে জানিয়েছে ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি এ কথা জানিয়েছেন। 

সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রেজায়ি বলেন, ইরানের পার্লামেন্ট বর্তমানে একটি খসড়া আইন তৈরি করছে যা ‘হরমুজের নিরাপত্তা নিশ্চিতকরণ’-সংক্রান্ত ফি নির্ধারণ করবে। 


তিনি বলেন, এই জলপথ দিয়ে চলাচল করতে হলে শুধু ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো শত্রুভাবাপন্ন সামরিক জাহাজগুলোকে কোনো অবস্থাতেই যাতায়াত করতে দেওয়া হবে না। বন্ধুত্বপূর্ণ জাহাজগুলো ইরানি বাহিনীর সঙ্গে পূর্ব সমন্বয় সাপেক্ষে যাতায়াত করতে পারবে এবং প্রণালি ব্যবস্থাপনা বা নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের যেকোনো ভূমিকা ইরান প্রত্যাখ্যান করে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   হরমুজ  প্রথাগত ফি  শত্রুপক্ষ  জাহাজ  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: