ইউরেনিয়াম নিয়ে যাওয়ার হুমকি ট্রাম্পের, উড়িয়ে দিল তেহরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হয়েছে ইরান বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই দাবিকে

2026-04-18T12:54:19+00:00
2026-04-18T12:54:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইউরেনিয়াম নিয়ে যাওয়ার হুমকি ট্রাম্পের, উড়িয়ে দিল তেহরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:৫৪ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হয়েছে ইরান বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, ইউরেনিয়াম হস্তান্তরের কোনো প্রতিশ্রুতি কাউকে দেওয়া হয়নি। 

সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার দাবি করেছেন, ইরান তাদের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। শুক্রবার নিজের এক পোস্টে তিনি লেখেন, যুক্তরাষ্ট্র সব ইউরেনিয়াম হাতে পেতে যাচ্ছে। 


একইদিন বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে তেহরানের সঙ্গে কাজ করবে ওয়াশিংটন। 

তিনি আরও বলেন, আমরা একসঙ্গেই এটি উদ্ধার করব। আমরা খুব ধীরেসুস্থে ইরানের ভেতরে যাব। এরপর বড় বড় যন্ত্রপাতি দিয়ে খনন চালিয়ে এই ইউরেনিয়াম বের করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসব।

তবে ট্রাম্পের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইরানি বার্তা সংস্থা তাসনিমকে বাঘাই বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র। পরিস্থিতি যা-ই হোক না কেন, কোনো অবস্থাতেই এটি কোথাও হস্তান্তর করা হবে না। 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ইউরেনিয়াম  হুমকি  ট্রাম্প  তেহরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: