শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

স্পোর্টস রিপোর্টার

খেলা

বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর। তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতায় অংশ নেয়

2026-04-19T18:24:34+00:00
2026-04-19T18:24:34+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ২২)
শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর। ছবি : সময়ের আলো
বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর। তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতায় অংশ নেয় দেশ বিদেশের ফাইটিং স্টাররা।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকায় অনুষ্ঠিত হয় এই মুইয়েথাই, মিক্সড মার্শাল আর্ট ও বক্সিং প্রতিযোগিতা। এমন আসর ঘিরে দেশ বিদেশের ফাইটিং স্টারদের ফাইট দেখতে দর্শকদের গুঞ্জরণে মুখরিত হয়েছিল জুলকান ইনডোর অ্যারেনা। 

দর্শক গ্যালারিতে উপস্থিত হয়ে বিশেষ এই প্রতিযোগিতা উপভোগ করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান। এছাড়াও উপস্থিত ছিলেন সানভীর বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান। 

তিন ডিসিপ্লিনের এই ফাইটে মুখোমুখি লড়েছেন বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুরের প্রতিযোগীরা। ফাইট কার্ডে ছিল বেশ কয়েকটি আকর্ষণীয় ম্যাচআপ। ১২ বাউটের এই প্রতিযোগিতায় অংশ নেন দেশ-বিদেশের ২৪ জন প্রতিযোগী। 

এর মধ্যে বাউট ১ এ অংশ নেয় বাংলাদেশের ইয়াহসান  হাসিন এবং আজিজুল সরকার। এসময় প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়নশীপ বেল্ট ছিনিয়ে নেন বাংলাদেশের ইয়াহসান হাসিন। বাউট ২ এ বাংলাদেশের আজিদ বেবি লড়েছেন সিঙ্গাপুরের নিক চুয়া এর বিপক্ষে। জয়ী হয় নিক চুয়া। বাউট ৩ এ বাংলাদেশের আব্দুল হামিদ নূরের বিপরীতে লড়েছেন সিঙ্গাপুরের শন রাফায়েল স্যানি। জয়ী হয় শন রাফায়েল স্যানি। বাউট ৪ এ বাংলাদেশের ইমন তঞ্চঙ্গ্যা লড়েছেন ফিলিপাইনের রকি ব্যাকটলের বিপক্ষে। জয়ী হয় ইমন তঞ্চঙ্গ্যা। বাউট ৫ এ বাংলাদেশের হোসাইন আহমেদ লড়েছেন থাইল্যান্ডের উইরাওয়াত সাপনলার বিপক্ষে। জয়ী হয় হোসাইন আহমেদ। বাউট ৬ এ ফিলিপাইনের মার্ক জোসেফ অ্যাব্রিলো লড়েছেন থাইল্যান্ডের নাট্টাওয়াত কাওখানচুমের বিপক্ষে। জয়ী হয় নাট্টাওয়াত কাওখানচুমের। 


এছাড়া বাউট ৭ এ বাংলাদেশের ইসার কবির লড়েছেন স্বদেশী রোনাল্ড হালদারের বিপক্ষে। জয়ী হয় ইসার কবির। বাউট ৮ এ বাংলাদেশের গাজ্জালী বেনজাদিদ জিদান লড়েছেন স্বদেশী কাজী জারিফ এর বিপক্ষে। জয়ী হয় গাজ্জালী বেনজাদিদ জিদান। বাউট ৯ এ বাংলাদেশের মাসাদুল রেজা অমিও লড়েছেন বাংলাদেশের কালেব চাক এর বিপক্ষে। জয়ী হয় মাসাদুল রেজা অমিও। বাউট ১০ এ বাংলাদেশের মনজুর আলমের প্রতিপক্ষ ছিল ফিলিপাইনের জন ইজেকিয়েল পাগালাঙ্গান। জয়ী হয় মনজুর আলম। বাউট ১১ এ নারীদের বক্সিংয়ে বাংলাদেশের সানজিদা জান্নাত লড়েছেন থাইল্যান্ডের পর্নপিমন পংপেও এর বিপক্ষে। জয়ী হয় সানজিদা জান্নাত। 

সবশেষ বাউট ১২ এ বাংলাদেশের মোহাম্মদ রাশেদ লড়েছেন থাইল্যান্ডের সিংথং সর সিঙইউ এর বিপক্ষে। প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়নশীপ বেল্ট ছিনিয়ে নেন মোহাম্মদ রাশেদ।

তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে এই মেগা ইভেন্টটির আয়োজনে করে তানভীর বসুন্ধরা গ্রুপ (টিবিজি)। 

ক্রীড়াবিদ ও আয়োজকরা মনে করছেন, এমন ইভেন্ট দেশের কমব্যাট স্পোর্টসকে জনপ্রিয় করার পাশাপাশি নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরনের আয়োজন দেশের তরুণ ফাইটারদের জন্য আন্তর্জাতিক মঞ্চ তৈরি এবং বিশ্বমানের প্রতিযোগিতায় অংশ নিতে বাতিঘর হয়ে উঠবে।

এফআর


  বিষয়:   শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: