সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করেছে প্রবাসীরা বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সহস্র বছরের ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা এই দিনটি জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে সর্বজনীন উৎসবে পরিণত হয়।
মেলা উদ্বোধন করেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এতে অংশগ্রহণ করেন কনস্যুলেটের সব কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষক-অভিভাবক এবং সংবাদকর্মী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনসাল জেনারেল।
প্রবাসে বাঙালী সংস্কৃতি তুলে ধরতে কনস্যুলেটের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খাবার ও মেলা আয়োজন করা হয়, যা প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।
বৈশাখী উৎসবে কনস্যুলেট জেনারেলের সব কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা ও ইংরেজি শাখার ছাত্র-ছাত্রী, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বাংলাদেশি কমিউনিটির ফোরামের নেতৃবৃন্দ, পেশাজীবী এবং ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন সাধারণ প্রবাসীরাও। প্রবাসীদের এমন মিলনমেলায় অনুষ্ঠানটি প্রবাসে এক টুকরো স্বদেশে পরিণত হয়।
সময়েল আলো/আআ