পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মাছ বোঝাই ট্রাকের সংঘর্ষ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের চন্দনাইশে রেললাইনের পাশে রাখা একটি মাছ বোঝাই ট্রাকের সঙ্গে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কা লেগেছে। এতে ট্রেনের ১০ থেকে

2026-04-19T21:00:24+00:00
2026-04-19T21:00:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মাছ বোঝাই ট্রাকের সংঘর্ষ
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:০০ পিএম 
পর্যটক এক্সপ্রেসের ক্ষতিগ্রস্ত বগির একটি দরজা। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের চন্দনাইশে রেললাইনের পাশে রাখা একটি মাছ বোঝাই ট্রাকের সঙ্গে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কা লেগেছে। এতে ট্রেনের ১০ থেকে ১২টি বগির দরজা ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস চন্দনাইশের খানহাট স্টেশন এলাকা অতিক্রম করার সময় রেললাইনের পাশ ঘেঁষে পার্কিং থাকা একটি ট্রাকটির সাথে সংঘর্ষ ঘটে। এতে পর্যটক এক্সপ্রেসের বেশ কয়েকটি বগির দরজা খুলে পড়ে গেছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


রেলওয়ে চট্টগ্রাম থানার ওসি রফিকুল ইসলাম জানান, পর্যটন এক্সপ্রেসের সাথে মাছ বোঝাই একটি মিনি ট্রাকের ঘষা লাগার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। আমরা মাছ বোঝাই মিনি ট্রাকটি খুঁজছি। এ ব্যাপারে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফআর


  বিষয়:   পর্যটক এক্সপ্রেস  মাছ  বোঝাই  ট্রাক  সংঘর্ষ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: