বগুড়া জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি জানান, এই ভবন নির্মাণ খরচ বাবদ ১৫ লাখ টাকা ও লাইব্রেরির বই কেনা বাবদ ৫ লাখ টাকা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে প্রবেশ করে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা সফরে গেলেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন।
প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা আক্তার।
সময়ের আলো/জেডআই