স্ত্রীসহ সাবেক মেয়র তাপসের ৬টি ক্রেডিট কার্ড অবরুদ্ধ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

৭৯ কোটি ৫৯ লাখ টাকা ও ৯ লাখ ১৩ হাজার মার্কিন ডলার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর

2026-04-20T17:52:39+00:00
2026-04-20T17:52:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
স্ত্রীসহ সাবেক মেয়র তাপসের ৬টি ক্রেডিট কার্ড অবরুদ্ধ
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:৫২ পিএম 
সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। ছবি : সংগৃহীত
৭৯ কোটি ৫৯ লাখ টাকা ও ৯ লাখ ১৩ হাজার মার্কিন ডলার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের ব্যাংকিং কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আদেশে অভিযুক্তদের নামে থাকা মধুমতি ব্যাংকের ৬টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
আরও পড়ুন

এদিন দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান এ বিষয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, এই দম্পতির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৭৯ কোটি ৫৯ লাখ টাকা এবং ৯ লাখ ১৩ হাজার মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এসব অর্থের উৎস অস্পষ্ট এবং আর্থিক লেনদেনে অস্বাভাবিকতা রয়েছে। তদন্ত চলাকালে তারা যাতে ব্যাংকিং সুবিধা ব্যবহার করে অর্থ সরিয়ে নিতে না পারেন, সে কারণে আদালত এসব কার্ড অবরুদ্ধ করার নির্দেশ দেন।

এএডি/


  বিষয়:   স্ত্রী  সাবেক  মেয়র  তাপস  ক্রেডিট  কার্ড 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: