দীপু মনি, ইনু, টুকুসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় দীপু মণি, ইনু ও টুকুসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে

2026-11-01T10:36:34+00:00
2026-11-01T11:08:53+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
আইন-আদালত
শাপলা চত্বর হত্যাকাণ্ড
দীপু মনি, ইনু, টুকুসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ এএম  আপডেট: ০১.১১.২০২৬ ১১:০৮ এএম
ফাইল ছবি
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় দীপু মণি, ইনু ও টুকুসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া এই মামলায় ভার্চুয়ালি হাজিরা দিবেন জিয়াউল আহসান।  

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি দিন ধার্য ছিল আজ। 

প্রসিকিউশন সূত্র জানিয়েছে, ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ রাষ্ট্রপক্ষ শুনানি করবে। এর আগে গত ৭ অক্টোবর শুনানির দিন নির্ধারিত ছিল। তবে আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল শুনানির নতুন তারিখ হিসেবে ১ নভেম্বর নির্ধারণ করেন।

এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন ১১ আসামি। তাদের মধ্যে রয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং সাবেক মন্ত্রী দীপু মনি।  

অন্যদিকে শেখ হাসিনা, ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৩০ আসামি পলাতক রয়েছেন।  


বিস্তারিত আসছে...। 

সময়ের আলো/জেডি 

  বিষয়:   শাপলা চত্বর  হত্যাকাণ্ড  দীপু মনি  ট্রাইব্যুনাল 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: