মনোনয়ন পাননি কনকচাঁপা, তবুও বললেন–‘আলহামদুলিল্লাহ’

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি। এর আগে, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজীপুর)

2026-04-20T19:52:38+00:00
2026-04-20T21:00:09+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
মনোনয়ন পাননি কনকচাঁপা, তবুও বললেন–‘আলহামদুলিল্লাহ’
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:৫২ পিএম 
কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। সংগৃহীত ছবি
কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি। এর আগে, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসন থেকে বিএনপির মনোনয়নবঞ্চিত হয়েছিলেন। তবে আজ মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আলহামদুলিল্লাহ’ লিখে প্রতিক্রিয়া জানান তিনি।  

সোমবার (২০ এপ্রিল) বেলা ৩টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কনকচাঁপা জানান, জীবনের যেকোনো পরিস্থিতিতেই তিনি ‘আলহামদুলিল্লাহ’ এবং সবকিছুকেই আল্লাহর ফয়সালা হিসেবে মেনে নেন। 

পোস্টের শেষাংশে তিনি দেশের জন্য কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘প্রিয় বিশ্ববাসী, আস সালামু আলাইকুম। জীবনের যেকোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও নমিনেশন না পেয়েও আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়। গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও তারা আমাকে মূল্যায়ন করলো না। তবুও বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেলো না। আপনারা যেভাবে আমার সাথে ছিলেন আশা করি সেভাবেই থাকবেন। 


তিনি আরও লিখেছেন, আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে, আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেয়ার অনেক কিছু বাকি আছে। ইনশা আল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারবো, নিশ্চয়ই। আমার জন্য দোয়া করবেন।

এর আগে, আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। ঘোষিত তালিকায় কনকচাঁপার নাম ছিল না। 

উল্লেখ্য, কনকচাঁপা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ওই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে অংশ নেন। সে সময় আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ নাসিমের কাছে পরাজিত হন তিনি। 


/ইউএমএইচ






  বিষয়:   কনকচাঁপা  বিএনপি  মনোনয়ন  নির্বাচন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: