ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে (৫০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা

2026-04-20T21:30:35+00:00
2026-04-20T21:30:35+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:৩০ পিএম 
ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেন। ছবি : সংগৃহীত
দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে (৫০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টার দিকের এই ঘটনার পর তাকে আহত অবস্থায় প্রথমে ক্যান্সার হাসপাতালে দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে রাত পৌনে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত। তাকে ভিআইপি কেবিনে ভর্তি রাখা হয়েছে।
আরও পড়ুন

জানা যায়, তার বাসা স্বাস্থ্য অধিদপ্তরের পিছনে। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে ডিউটি শেষ করে বিকেলে পায়ে হেটে বাসায় ফিরছিলেন তিনি। পথে মহাখালী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের পিছনে একটি গলিতে ২ জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক বন্ধু জানান, উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে বেশ কিছুদিন ধরে তার হাসপাতালের টেন্ডার পাওয়ার জন্য রুবেল গ্রুপ হুমকি ধামকি দিয়ে আসছিল। ফোনে ও সরাসরি হুমকি দিচ্ছিল তাকে। তারাই এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি থানায় অবগত করা হয়েছিল।

এএডি/


  বিষয়:   ক্যানসার  হাসপাতাল  উপ-পরিচালক  জখম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: