এবার ইসরায়েল ও লেবানননের দ্বিতীয় দফার বৈঠক বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফার রাষ্ট্রদূত পর্যায়ের কূটনৈতিক আলোচনা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন পদস্থ

2026-04-20T23:34:13+00:00
2026-04-20T23:34:13+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
এবার ইসরায়েল ও লেবানননের দ্বিতীয় দফার বৈঠক বৃহস্পতিবার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:৩৪ পিএম 
ছবি : সংগৃহীত
ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফার রাষ্ট্রদূত পর্যায়ের কূটনৈতিক আলোচনা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন পদস্থ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

মার্কিন ওই কর্মকর্তা জানান, গত ১৪ এপ্রিল শুরু হওয়া এই ‘ফলপ্রসূ সংলাপকে’ স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। দুই সরকারের মধ্যে সরাসরি এবং সদিচ্ছামূলক এই আলোচনা অব্যাহত রাখতে ওয়াশিংটন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে যাবে।

দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের ছয় সপ্তাহের রক্তক্ষয়ী লড়াইয়ের পর বর্তমানে ১০ দিনের যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধবিরতির মাঝেই গত সপ্তাহে ১৯৯৩ সালের পর প্রথমবারের মতো কূটনৈতিক টেবিলে বসে দেশ দুটি। সেই ঐতিহাসিক বৈঠকের মধ্যস্থতা করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি এই উদ্যোগকে হিজবুল্লাহর প্রভাবমুক্ত অঞ্চল গড়ার একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে অভিহিত করেছেন।

প্রথম দফার আলোচনার আগে ইসরায়েল স্পষ্ট জানিয়েছিল, তারা হিজবুল্লাহসহ সব অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ চায়। অন্যদিকে, লেবানন স্থায়ী যুদ্ধবিরতি এবং দেশটিতে সৃষ্ট চরম মানবিক সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়ে আসছে।

উল্লেখ্য, প্রতিবেশী দেশ হলেও ইসরায়েল ও লেবাননের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। 


/কহু
  বিষয়:   লেবানন  ইসরায়েল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: