রাজধানীর যেসব জায়গায় বসবে কুরবানির পশুর হাট

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

মুসলমানদের বড় ধর্মীয় উৎসবের মধ্যে একটি হচ্ছে ঈদুল আজহা। এই উৎসবের প্রধান অনুষঙ্গ হচ্ছে পশু কুরবানি। যার যা সামর্থ্য সেই

2026-04-21T01:33:53+00:00
2026-04-21T01:33:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রাজধানীর যেসব জায়গায় বসবে কুরবানির পশুর হাট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:৩৩ এএম 
সংগৃহীত ছবি
মুসলমানদের বড় ধর্মীয় উৎসবের মধ্যে একটি হচ্ছে ঈদুল আজহা। এই উৎসবের প্রধান অনুষঙ্গ হচ্ছে পশু কুরবানি। যার যা সামর্থ্য সেই অনুযায়ী কুরবানি দেবেন। কবে নাগাদ এই ঈদুল আজহা তা নিতান্ত চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হবে। তবে আগামী ২৭ কিংবা ২৮ মে ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা বেশি।

কুরবানির পশুর চাহিদা মেটাতে মূলত রাজধানীতে হাট বসানোর প্রস্তুতি নিচ্ছে দুই সিটি করপোরেশন। করপোরেশন সূত্রে আভাস পাওয়া গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১২টি আর উত্তর সিটি করপোরেশন এলাকায় ১২টি অস্থায়ী পশুর হাট বসবে। এ ছাড়া গাবতলী ও সারুলিয়ায় দুটি স্থায়ী হাট রয়েছে। যেখানে বছরজুড়েই পশু বেচাকেনা হয়। অর্থাৎ স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ২৬টি স্পট থেকে রাজধানীবাসী পশু কিনতে পারবেন।

দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় যেসব হাট বসবে : পোস্তাগোলা শ্মশান ঘাটের পশ্চিম পাশে নদীর পাড়ের খালি জায়গা, উত্তর শাজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের খালি জায়গা, শ্যামপুর কদমতলা ট্রাকস্ট্যান্ডের খালি জায়গা, আফতাবনগর ব্লক ই, এফ, জি, এইট সেকশন ১ ও ২-এর খালি জায়গা, শিকদার মেডিকেল সংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের খালি জায়গা, কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ি পানির পাম্প পর্যন্ত রাস্তার অব্যবহৃত জায়গা, দয়াগঞ্জ রেলক্রসিং থেকে জুরাইন রেলক্রসিং পর্যন্ত খালি জায়গা, মোস্তমাঝি মোড় সংলগ্ন গ্রিন বনশ্রী হাউজিংয়ের খালি জায়গা, ব্রাদার্স ক্লাবের দক্ষিণ-পূর্ব পাশের খালি জায়গা ও গোলাপবাগ আউটফল স্টাফ কোয়ার্টারের উত্তর পাশের খালি জায়গা।

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় অস্থায়ী হাটগুলোর মধ্যে সর্বোচ্চ সরকারি ইজারা মূল্য হয়েছে ৪ কোটি ২০ লাখ, যা শিকদার মেডিকেল সংলগ্ন। আর সর্বনিম্ন ৫৩ লাখ ৯৩ হাজার ৩৩৪ টাকা গোলাপবাগ আউটফল স্টাফ কোয়ার্টার সংলগ্ন হাট। অন্যান্য হাটের ইজারা মূল্য কাজলা ব্রিজ মাতুয়াইল মৃধা বাড়ি হাট ৩ কোটি ৬৫ লাখ, দয়াগঞ্জ থেকে জুরাইন রেলক্রসিং হাট ২ কোটি ৮০ লাখ, পোস্তাগোলা শ্মশান ঘাট সংলগ্ন হাট ২ কোটি ৭১ লাখ ৩৬ হাজার ৬৬৭ টাকা, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ হাট ১ কোটি ৮২ লাখ ৩৩ হাজার ৩৩৪ টাকা, আফতাবনগর ও ব্রাদার্স ক্লাবের প্রতিটি হাট ১ কোটি ৪০ লাখ, মোস্তমাঝি মোড় সংলগ্ন হাট ৭০ লাখ, রহমতগঞ্জ ক্লাবের হাট ৬৭ লাখ ৩১ হাজার ৬৬৭ টাকা, শ্যামপুর কদমতলী ট্রাকস্ট্যান্ড হাট ৬৩ লাখ ১৭ হাজার টাকা, আমুলিয়া মডেল টাউন হাট ৫৬ লাখ ৬৬ হাজার ৬৬৭ টাকা।

ইজারার নির্ধারিত হারের পাশাপাশি পরিছন্নতা ফি .১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ আয়কর জমা দিতে হবে।
উত্তর সিটির যেসব স্থানে হাট বসবে : খিলক্ষেত বাজার সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসের নিচের খালি জায়গা, মিরপুর সেকশন-৬, ওয়ার্ড নং-৬ খালি জায়গা, মিরপুর কালশী বালুর মাঠ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা, ২১ নম্বর ওয়ার্ডের মেরুল বাড্ডা কাঁচাবাজার সংলগ্ন খালি জায়গা, ২৩ নম্বর ওয়ার্ডের পূর্ব হাজীপাড়া ইকরা মাদরাসার পাশের খালি জায়গা, মোহাম্মদপুর বসিলার ৪০ ফুট রাস্তার খালি জায়গা। এ ছাড়া উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউবাজার এলাকা, ভাটুরিয়া সাহেব আলী মাদরাসা থেকে ১০ নম্বর সেক্টর রানাভোলা অ্যাভিনিউ সংলগ্ন উত্তরা রানাভোলা সøুইসগেট পর্যন্ত খালি জায়গা, ৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচকুড়া বাজার সংলগ্ন রহমান নগরী আবাসিক এলাকা, খিলক্ষেত থানার ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেক পোস্ট সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গা ও ভাটারা সূতিভোলা খাল সংলগ্ন খালি জায়গায় অস্থায়ী পশুর হাট বসবে। 

উত্তর সিটি করপোরেশনের অস্থায়ী হাটগুলোর সর্বোচ্চ ইজারা মূল্য ধরা হয়েছে ৮ কোটি ৩০ লাখ ৩৩ হাজার ৩৩৪ টাকা। আর সর্বনিম্ন ১৩ লাখ ৫০ হাজার টাকা। অন্যান্য হাটের ইজারা মূল্য হচ্ছে ভাটারা সূতিখোলা খাল সংলগ্ন হাট ৩ কোটি ১২ লাখ ৬৬৭ টাকা, মোহাম্মদপুর বসিলা হাট ১ কোটি ৯৬ লাখ ২০ হাজার ৪৫৬ টাকা, মিরপুর সেকশন-৬ হাট ১ কোটি ৭৬ লাখ ৪৭ হাজার ৮৫৮ টাকা, খিলক্ষেত বাজার সংলগ্ন হাট ১ কোটি ৫১ লাখ টাকা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন হাট ১ কোটি ১৩ লাখ ৫ হাজার ৯০০ টাকা, মন্তুল চেকপোস্ট সংলগ্ন হাট ৯৩ লাখ ২২ হাজার ৩৩৪ টাকা, ভাটুরিয়া সাহেব আলী মাদরাসা সংলগ্ন হাট ৮৮ লাখ ২০ হাজার ৭৫০ টাকা, মিরপুর কালশী বালুর মাঠ হাট ৩০ লাখ টাকা, কাঁচকুড়া বাজার সংলগ্ন হাট ১৫ লাখ ৫ হাজার ৫০০ টাকা ও মেরুল বাড্ডা কাঁচাবাজার সংলগ্ন হাটের মূল্য ১৪ লাখ টাকা।
জানা গেছে, ইজারা গ্রহণকারীরা ইদের দিনসহ মোট ৫ দিন এসব হাটে বেচাকেনা চালু রাখতে পারবেন। আগামী ২৬ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত তিন ধাপে দরপত্রের শিডিউল বিক্রি ও জমা নেওয়া হবে।



  বিষয়:   মুসলমান  ধর্মীয়  উৎসব  ঈদুল  আজহা  কুরবানি  পশু  হাট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: