আকস্মিক কেন্দ্র পরিদর্শন করতে পারেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই শিক্ষামন্ত্রীর সম্ভাব্য আকস্মিক কেন্দ্র পরিদর্শন নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। কোথায় যাচ্ছেন, কোন কেন্দ্রে

2026-04-21T10:44:07+00:00
2026-04-21T10:44:25+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
আকস্মিক কেন্দ্র পরিদর্শন করতে পারেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১০:৪৪ এএম  আপডেট: ২১.০৪.২০২৬ ১০:৪৪ এএম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই শিক্ষামন্ত্রীর সম্ভাব্য আকস্মিক কেন্দ্র পরিদর্শন নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। কোথায় যাচ্ছেন, কোন কেন্দ্রে হানা দিতে পারেন- এসব তথ্য সম্পূর্ণ গোপন রাখায় বাড়ছে কৌতূহল।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যে কোনো সময় দেশের কোনো একটি পরীক্ষাকেন্দ্রে হাজির হতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। তবে সেটি রাজধানীর ভেতরে নাকি ঢাকার বাইরে- এ বিষয়ে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। এমনকি শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরের কর্মকর্তারাও বিষয়টি নিয়ে নীরব।

Advertisement
মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, এবার ইচ্ছাকৃতভাবেই পরিদর্শনের স্থান গোপন রাখা হয়েছে, যাতে আগাম প্রস্তুতির সুযোগ না পায় কোনো কেন্দ্র। ফলে প্রকৃত পরিস্থিতি সরাসরি যাচাই করা সহজ হবে।
আরও পড়ুন

অতীতে নকলবিরোধী কঠোর অবস্থানের জন্য আলোচনায় ছিলেন এই মন্ত্রী। আগের দায়িত্বকালে তিনি হেলিকপ্টারে করে দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ উপস্থিত হয়ে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করতেন। সেই অভিজ্ঞতার কারণেই এবারও একই ধরনের চমকপ্রদ পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, সারা দেশে একযোগে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে সাড়ে ১৮ লাখের বেশি শিক্ষার্থী। মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। কেন্দ্রগুলোতে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।

প্রথম দিনে বাংলা প্রথম পত্রসহ বিভিন্ন বোর্ডের নির্ধারিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আকস্মিক পরিদর্শনের এই কৌশল পরীক্ষার পরিবেশ স্বচ্ছ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এএডি/
  বিষয়:   আকস্মিক  কেন্দ্র  পরিদর্শন  শিক্ষামন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: