সৃজিতের সিনেমায় নায়িকা হতে চান অপু বিশ্বাস

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঢালিউডে একসময় নিয়মিত উপস্থিতি থাকলেও এখন অনেকটাই বেছে বেছে কাজ করছেন অপু বিশ্বাস। তবে পর্দায় কম দেখা গেলেও নিজের ভবিষ্যৎ

2026-04-21T14:00:09+00:00
2026-04-21T14:00:09+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
আনন্দ সময়
সৃজিতের সিনেমায় নায়িকা হতে চান অপু বিশ্বাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ২:০০ পিএম   (ভিজিট : ৩০)
অভিনেত্রী অপু বিশ্বাস এবং নির্মাতা সৃজিত মুখার্জি। ছবি : সংগৃহীত
ঢালিউডে একসময় নিয়মিত উপস্থিতি থাকলেও এখন অনেকটাই বেছে বেছে কাজ করছেন অপু বিশ্বাস। তবে পর্দায় কম দেখা গেলেও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবছেন এই অভিনেত্রী- বিশেষ করে দেশের বাইরে কাজ করার সম্ভাবনা নিয়েও।

সম্প্রতি এক আলাপচারিতায় তিনি জানান, অভিনয় জীবনে একজন পরিচালকের দৃষ্টিভঙ্গিই একজন শিল্পীর পথ নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা রাখে। আর সেই জায়গা থেকেই তিনি আগ্রহ প্রকাশ করেছেন কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করার।
আরও পড়ুন

অপু বিশ্বাসের মতে, ক্যারিয়ারের শুরু থেকে তিনি বাংলাদেশের প্রখ্যাত নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন, যা তার জন্য বড় প্রাপ্তি। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভিন্ন ধারার কাজের মধ্যেও দেখতে চান তিনি। আর সৃজিত মুখার্জির চলচ্চিত্র নির্মাণের ধরন তার কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে।

তিনি বলেন, ভালো গল্প, সঠিক সময় এবং পরিচালকের আগ্রহ- এই তিনটি বিষয় একসঙ্গে মিললে কলকাতার সিনেমায় কাজ করতে তার কোনো আপত্তি নেই। বরং সুযোগ পেলে তা তিনি সাদরে গ্রহণ করবেন।

বর্তমানে অভিনয়ের দিক থেকে পুরোপুরি বিরত না থেকে নতুন কিছু প্রজেক্ট নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তার হাতে রয়েছে ‘দুর্বার’ ও ‘সিক্রেট’ নামের দুটি সিনেমা। এর মধ্যে একটি ছবির কাজ অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে, অন্যটিরও উল্লেখযোগ্য অংশের শুটিং শেষ।

এএডি/


  বিষয়:   সৃজিত  সিনেমা  নায়িকা  অপু বিশ্বাস 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: