সংসদের অধিবেশন কক্ষে খাচ্ছিলেন এমপি, ধরে ফেলে যা বললেন স্পিকার

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশের জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে বসে কারো খাওয়ার অনুমতি নেই। অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখার

2026-04-21T18:39:35+00:00
2026-04-21T18:39:35+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সংসদের অধিবেশন কক্ষে খাচ্ছিলেন এমপি, ধরে ফেলে যা বললেন স্পিকার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:৩৯ পিএম 
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংগৃহীত ছবি
বাংলাদেশের জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে বসে কারো খাওয়ার অনুমতি নেই। অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখার জন্য সেখানে খাওয়া-দাওয়া, চা-পান করার ব্যাপারে বিধিনিষেধ রয়েছে। 

মঙ্গলবার ( ২১ এপ্রিল) অধিবেশন চলাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার চেয়ারে বসে দেখতে পান, এক সংসদ সদস্য কিছু খাচ্ছেন। দূর থেকে দেখেই তিনি মাইকে সেই সংসদ সদস্যের নাম উল্লেখ না করেই জিজ্ঞেস করেন, তিনি কী খাচ্ছেন। চা পান করছেন কিনা, তাও জানতে চান। জবাবে সেই সংসদ সদস্য গরম পানি পান করছেন বলে জানান। 


একইসঙ্গে স্পিকার ক্ষুব্ধ স্বরে আরও বলেন, পরে আরও কী খাবেন, গড নোজ। তবে কে সেই সংসদ সদস্য, টিভি ক্যামেরা সেদিকে না ধরায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, সংসদের রুলস অফ প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধিতে অধিবেশন কক্ষে বসে না খাওয়ার ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই। 

তবে ৩১১ নম্বর বিধি অনুযায়ী, সংসদ কক্ষটি সংসদের বৈঠক ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। যেহেতু খাওয়া-দাওয়া সংসদের আনুষ্ঠানিক বৈঠকের কোনো অংশ নয়, তাই অধিবেশন কক্ষে বসে খাওয়া এই বিধির পরিপন্থী। এমন রেওয়াজও দেখা যায় না সংসদে। 


/ইউএমএইচ


  বিষয়:   স্পিকার  এমপি  খাবার  সংসদ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: