হজক্যাম্পে চালু হলো লাগেজ র‍্যাপিং সেবা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

হজক্যাম্পে লাগেজ র‌্যাপিং সেবা চালু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রাকে আরও সহজ, মসৃণ ও নিরাপদ করতে প্রথমবারের মতো এই সেবা

2026-04-21T19:37:13+00:00
2026-04-21T19:37:13+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
হজক্যাম্পে চালু হলো লাগেজ র‍্যাপিং সেবা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : ১৪)
হজক্যাম্পে লাগেজ র‌্যাপিং সেবা চালু হয়েছে। সংগৃহীত ছবি
হজক্যাম্পে লাগেজ র‌্যাপিং সেবা চালু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রাকে আরও সহজ, মসৃণ ও নিরাপদ করতে প্রথমবারের মতো এই সেবা চালু করেছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, এই সেবাটি চালু হওয়ায় হজযাত্রীরা পেশাদারভাবে তাদের লাগেজ র‌্যাপিং করাতে পারবেন। এতে ভ্রমণের সময় ক্ষতির হাত থেকে লাগেজ সুরক্ষিত থাকবে।

এছাড়া লাগেজ খোলা কিংবা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকেও সুরক্ষা দেবে বলেও জানানো হয়। এ সেবা হজযাত্রীদের শেষ মুহূর্তের ভোগান্তি কমানো এবং যাত্রা প্রক্রিয়াকে সহজ করতে সহায়ক হবে। 


ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, সর্বোচ্চ সেবার মাধ্যমে হজযাত্রা নির্বিঘ্ন করা সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সেবার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তার নির্দেশনার আলোকে হজযাত্রীদের জন্য এই সেবাটি চালু করা হয়েছে। এ সেবা হজযাত্রাকে সাবলীল ও মসৃণ করবে। 

সরকারের এ উদ্যোগকে হজযাত্রীরা স্বাগত জানিয়েছেন। তারা এটিকে দরকারি ও সময়োচিত পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছেন। 


/ইউএমএইচ




Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: