রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকার একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে শাহ আলম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে একটি

2026-04-21T23:51:13+00:00
2026-04-21T23:51:13+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:৫১ পিএম 
শাহ আলম নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।। ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকার একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে শাহ আলম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে একটি পোশাক তৈরির কারখানায় চাকরি করতো।

মঙ্গলবার (২১এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলা স্কুল গলির একটি বাসায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী ভাড়াটিয়া মো. শুভ ও কামরুজ্জামান জানান, ৫ তলা বাড়িটির ২য় তলায় ভাড়া থাকে শাহ আলমের পরিবার। সন্ধ্যায় বাসার সামনে বসে ছিলেন তারা। তখন ভবনে উপর থেকে ভারি কিছু পড়ার শব্দ পেয়ে এগিয়ে গিয়ে দেখেন, রাস্তায় পড়ে আছে শাহ আলম। তার শরীর থেকে রক্ত ঝড়ছে। তখন বাসা থেকে তার বাবা মাকে ডেকে আনা হয়। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


মো. শুভ জানান, বিকেলে ৫তলা বাড়িটির ছাদে গিয়েছিল সে। এরপর সেখান থেকে কীভাবে নিচে পড়েছে সেটি কেউ বলতে পারেনি।

শাহ আলমের বাবার নাম সাইদুল ইসলাম। তাদের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রায়বাজার গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদহেটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   রাজধানী  ছাদ  কিশোর  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: