ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছায়নি ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শান্তি আলোচনায় অংশ নেবে কি না, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সংশ্লিষ্ট

2026-04-21T23:56:30+00:00
2026-04-21T23:56:30+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছায়নি ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:৫৬ পিএম 
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। সংগৃহীত ছবি
ইরান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শান্তি আলোচনায় অংশ নেবে কি না, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানায়। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর বরাতে আলজাজিরার খবরে বলা হয়েছে, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

এদিকে দুই পক্ষ থেকেই ভিন্নধর্মী বার্তা পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, আমি মনে করি বোমা হামলা হতে পারে। তার এ মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।


অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ দাবি করেছেন, তেহরানের কাছে যুদ্ধক্ষেত্রে নতুন কিছু কৌশল বা কার্ড রয়েছে, যা এখনো প্রকাশ করা হয়নি। 

এই ধরনের বিপরীতমুখী বক্তব্য চলমান উত্তেজনা আরও বাড়াতে পারে এবং সম্ভাব্য আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলছে। তবে আন্তর্জাতিক কূটনীতি চলমান রয়েছে। দুপক্ষকে আলোচনায় বসতে আহ্বান জানিয়েছে জার্মানি, রাশিয়াসহ কয়েকটি দেশ। আর পাকিস্তান দুই দেশের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে।


/ইউএমএইচ

  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  যুদ্ধবিরতি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: