যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫টি স্কুলের সংস্কার কাজ সম্পন্ন : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩০০টি স্কুলের মধ্যে অর্ধেকের বেশি মেরামত করা হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির শিক্ষা মন্ত্রী আলি

2026-04-22T11:16:59+00:00
2026-04-22T11:16:59+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫টি স্কুলের সংস্কার কাজ সম্পন্ন : ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:১৬ এএম 
ছবি : সংগৃহীত
যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩০০টি স্কুলের মধ্যে অর্ধেকের বেশি মেরামত করা হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির শিক্ষা মন্ত্রী আলি রেজা কাজেমির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কাজেমি বলেন, ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩শ' টি স্কুলের মধ্যে এখন পর্যন্ত ৭৭৫টি মেরামত করা হয়েছে। এর মধ্যে প্রায় ২০টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তেহরান, ইসফাহানসহ বেশ কয়েকটি প্রদেশের স্কুল।

তিনি আরও জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর সংস্কার কাজ অক্টোবরের মধ্যে শেষ হওয়ার আশা করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, হামলার মধ্যেও সরাসরি কিংবা অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু ছিল। এছাড়া শিক্ষার্থী ও পরিবারগুলোর জন্য কাউন্সেলিং সেবা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কাজেমি আরও বলেন, শাজারেহ তাইয়েবেহ গার্লস স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জন শিক্ষার্থীর স্মরণে বিভিন্ন স্কুলে শোকসভা আয়োজন করা হয়েছে। নিহতদের বেশিরভাগই ছিল স্কুলছাত্রী, শিক্ষক ও স্টাফ।


/কহু


  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: