সিরাজগঞ্জে বিদ্যুৎ সংকটের কারণে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশনায় আজ (বুধবার) দুপুর একটা থেকে আগামী ২৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী ২৬ এপ্রিল (রোববার) থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম যথারীতি চালু হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে খোলা থাকবে ভর্তি শাখা। আগামী ২৩শে এপ্রিল (বৃহস্পতিবার) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম চলমান থাকবে।
এফআর