বর্জ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ শুরু ১ জুলাই : পরিবেশ প্রতিমন্ত্রী

সাভার প্রতিনিধি

জাতীয়

সাভারের আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ আগামী ১ জুলাই শুরু হতে পারে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও

2026-04-22T20:24:51+00:00
2026-04-22T20:24:51+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
বর্জ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ শুরু ১ জুলাই : পরিবেশ প্রতিমন্ত্রী
সাভার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:২৪ পিএম 
আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শনে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ অন্যরা। ছবি : সময়ের আলো
সাভারের আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ আগামী ১ জুলাই শুরু হতে পারে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্পের কাজ শুরু করা হবে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে কিছু জটিলতার কারণে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম বন্ধ ছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আরিচা মহাসড়ক ঘিরে ময়লার ভাগাড় তৈরি হওয়ায় পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে ল্যান্ডফিলে বর্জ্য ফেলা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে। 


শেখ ফরিদুল ইসলাম জানান, ল্যান্ডফিলে প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য ফেলার কারণে আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং পরিবেশ দূষণ বাড়ছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে এ দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

এফআর
  বিষয়:   বর্জ্য বিদ্যুৎ  উৎপাদন  প্রকল্প  কাজ  জুলাই  পরিবেশ প্রতিমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: