এইচপির প্রধান কোচ হচ্ছেন সালাউদ্দিন, মে মাসে শুরু কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

খেলা

জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগ নিয়ে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন মৌসুমের

2026-04-23T13:40:15+00:00
2026-04-23T13:40:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
এইচপির প্রধান কোচ হচ্ছেন সালাউদ্দিন, মে মাসে শুরু কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১:৪০ পিএম 
কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ছবি : সংগৃহীত
জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগ নিয়ে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন মৌসুমের জন্য এইচপি দলের প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন অভিজ্ঞ দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবির নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করে হানিয়েছে, জাতীয় দলের হয়ে কাজ করা এই কোচের ওপরই এবার বড় ভরসা রাখছে বোর্ড।

এইচপি বিভাগের পরিকল্পনা চূড়ান্ত করতে চলতি মাসেই সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাস থেকে শুরু হবে এইচপির নিয়মিত ট্রেনিং সেশন। বিশেষ বিষয় হলো, এবারের এইচপি স্কোয়াডে কোনো সুনির্দিষ্ট বয়সের মানদণ্ড থাকছে না। 

আগামী জুন মাস থেকেই মাঠের লড়াইয়ে নামবে এইচপি দল। সূচি অনুযায়ী জুনে জিম্বাবুয়ে ‘এ’ দল বাংলাদেশ সফর করবে এবং এইচপির সঙ্গে সিরিজ খেলবে। এরপর জুলাইয়ে বাংলাদেশ এইচপি দল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। সেখানে তিনটি একদিনের এবং দুটি চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দলটি অস্ট্রেলিয়া সফরে থাকবে। সেখানে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও দুটি চার দিনের ম্যাচ খেলার কথা রয়েছে। 

এছাড়া ইমার্জিং এশিয়া কাপেও এইচপি থেকে ক্রিকেটারদের খেলানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ভবিষ্যতের তারকাদের আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা দিতেই এই ব্যস্ত সূচি সাজানো হয়েছে।

/কহু


  বিষয়:   এইচপি  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: