ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিক নিহত, যুদ্ধাপরাধের অভিযোগ লেবাননের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিক আমাল খলিল নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন লেবাননের প্রধানমন্ত্রী। বুধবারের এই

2026-04-23T14:31:21+00:00
2026-04-23T14:31:21+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিক নিহত, যুদ্ধাপরাধের অভিযোগ লেবাননের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ২:৩১ পিএম   (ভিজিট : ১৫)
আলোকচিত্রী জয়নাব ফারাজ। ছবি : সংগৃহীত
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিক আমাল খলিল নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন লেবাননের প্রধানমন্ত্রী। বুধবারের এই হামলায় আরও এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন বলে দেশটির সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওয়াশিংটনে যখন দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তুতি চলছে, ঠিক তখনই এই হামলার খবর সামনে এলো।

লেবাননের কর্মকর্তাদের দাবি, আমাল খলিল ও আলোকচিত্রী জয়নাব ফারাজকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। তারা একটি গাড়িতে করে যাওয়ার সময় সামনে থাকা অন্য একটি গাড়িতে প্রথমে বিমান হামলা হয়। সেই হামলায় দুই ব্যক্তি নিহত হন। প্রাণ বাঁচাতে দুই সাংবাদিক পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানেও হামলা চালানো হয়। এতে ৪৩ বছর বয়সী আমাল খলিল প্রাণ হারান। তিনি লেবাননের আল-আখবার পত্রিকায় কর্মরত ছিলেন। হামলার পর আহতদের উদ্ধারে আসা একটি চিহ্নিত অ্যাম্বুলেন্সকেও ইসরায়েলি বাহিনী লক্ষ্যবস্তু করেছে বলে অভিযোগ উঠেছে। 

লেবানন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের তাইরি গ্রামে উদ্ধারকারীদের পৌঁছাতে বাধা দেওয়ার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো সাংবাদিক বা উদ্ধারকারী দলকে লক্ষ্য করে হামলা চালায়নি।


/কহু


  বিষয়:   লেবানন  ইসরায়েল  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: