মধ্যপ্রাচ্যে ৩ রণতরি মোতায়েন করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এবার অঞ্চলটিতে বিশাল বিমানবাহী রণতরি ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ মোতায়েন করেছে

2026-04-24T03:34:46+00:00
2026-04-24T03:34:46+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে ৩ রণতরি মোতায়েন করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৩:৩৪ এএম 
বিমানবাহী রণতরি ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এবার অঞ্চলটিতে বিশাল বিমানবাহী রণতরি ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ মোতায়েন করেছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন সামরিক বাহিনীর তথ্যমতে, এই রণতরিটির আগমনের ফলে বর্তমানে এই অঞ্চলে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজের সংখ্যা বেড়ে তিনটিতে দাঁড়াল।

শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আলজাজিরা।

মধ্যপ্রাচ্যের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে জানায়, ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) রণতরিটিকে ভারত মহাসাগরে মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় অবস্থান করতে দেখা গেছে। 


পোস্টে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, রণতরিটির বিশাল ডেক অত্যাধুনিক যুদ্ধবিমানে পরিপূর্ণ। মূলত মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা মোকাবিলায় নিজেদের সক্ষমতা বাড়াতেই এই পদক্ষেপ নিয়েছে পেন্টাগন।

এফআর
  বিষয়:   মধ্যপ্রাচ্য  রণতরি  মোতায়েন  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: