রাজধানীর শাহবাগ থানায় ভেতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে। এসময় আহত হন মুসাদ্দিক। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেসবুকে একটি পোস্ট দিয়েছে আহত ডাকসু নেতা মুসাদ্দিক।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘বেঁচে আছি। আমরা লড়াই করব, আমরাই জিতব, ইনশাআল্লাহ। যদি কেউ ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে আনতে আমার লাশের উপর দিয়ে আনতে হবে। শত সহস্র মাইল হাটার শপথ বুকের গভীরে বিশ্বাস ঘাত প্রতিঘাত পাল্টা আঘাত যতক্ষণ শেষ নিঃশ্বাস!’
এফআর