জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

লোকে লোকারণ্য চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি মাঠ ও আশপাশের এলাকা। বসেছে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর। মাঠের মাঝখানে সুসজ্জিত রিং। চারপাশে

2026-04-25T18:07:13+00:00
2026-04-25T18:41:20+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:০৭ পিএম  আপডেট: ২৫.০৪.২০২৬ ৬:৪১ পিএম
মো. শরীফ ওরফে ‘বাঘা শরীফ’ বলী। ছবি : সংগৃহীত
লোকে লোকারণ্য চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি মাঠ ও আশপাশের এলাকা। বসেছে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর। মাঠের মাঝখানে সুসজ্জিত রিং। চারপাশে হাজার হাজার মানুষ। ঢোলের তালে তালে আর দর্শকদের উচ্ছ্বাসিত নজর রিংয়ের ভেতর থাকা দুই বলীর লড়াইয়ে। টানা দুইবারের  চ্যাম্পিয়ন ‘বাঘা’ শরীফের লড়াই দেখে চারদিকে চলতে থাকে হর্ষধ্বনি। এরই মধ্যে নিজের শক্তি আর কৌশলে প্রতিদ্বন্দ্বী বলীকে পরাস্ত করে জয়ের পাখায় নতুন পালক যুক্ত করেন কুমিল্লার মো. শরীফ ওরফে ‘বাঘা শরীফ’ বলী।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে এমনই ছিল নগরের লালদীঘি মাঠের চিত্র।

Advertisement
এদিন বিকেল সাড়ে ৩টা থেকে রিংয়ে শুরু হয় এবারের বলীখেলা। মোট ১১৭ জন বিভিন্ন বয়সের বলী এতে অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী।

ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই বলীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। প্রায় ২৪ মিনিট চলে তাদের লড়াই। এসময় কেউ কাউকে ছাড় দেননি। তবে শেষ পর্যন্ত ‘বাঘা’ শরীফের কাছে পরাজিত হন কুমিল্লা রাশেদ বলী।
চ্যাম্পিয়ন ট্রফি নিচ্ছেন মো. শরীফ ওরফে ‘বাঘা শরীফ’ বলী। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন ট্রফি নিচ্ছেন মো. শরীফ ওরফে ‘বাঘা শরীফ’ বলী। ছবি: সংগৃহীত


এর আগেও ২০২৪ ও ২০২৫ সালে এই দুই বলী ফাইনাল ম্যাচে লড়াই করেন। সেগুলোতেও ‘বাঘা’ শরীফ চ্যাম্পিয়ন হয়েছিলেন।

প্রসঙ্গত, ১৯০৯ সালে বকশিরহাটের ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করতে এই বলীখেলার প্রচলন করেন। প্রতিবছর বাংলা ১২ বৈশাখে অনুষ্ঠিত এই বলীখেলাকে ঘিরে চট্টগ্রামের লালদীঘি মাঠে দুই দিনব্যাপী বৈশাখী মেলা বসে।

এফআর
  বিষয়:   চট্টগ্রাম  জব্বারের বলীখেলা  চ্যাম্পিয়ন  বাঘা শরীফ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: