মানিকগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন

2026-07-19T14:39:34+00:00
2026-07-19T14:41:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মানিকগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ১
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ২:৩৯ পিএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ২:৪১ পিএম
ছবি : সংগৃহীত
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ।

নিহত দেলোয়ার হোসেনকে (৫০) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান স্থানীয়রা। আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বিভিন্ন জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে পাটুরিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সেলফি পরিবহনের বাসটি। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আরেকটি বাসকে ওভারটেক করার সময় চাকা ফেটে যাওয়া এবং বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেতুর মাঝখানের একটি খালে পড়ে যায়।


ওসি হারুন অর রশিদ জানান, পাটুরিয়া থেকে ঢাকাগামী সেলফি পরিবহনের বাসটির সামনের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খালে পড়ে যায়। এই দুর্ঘটনায় ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর একজন যাত্রীর মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সময়ের আলো/আআ







  বিষয়:   মানিকগঞ্জ  বাস  নিহত  দুর্ঘটনা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: