মধ্যরাতে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহের সদর উপজেলায় চালক রাজিব ইসলামকে (২৫) কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে

2026-07-19T14:46:52+00:00
2026-07-19T14:46:52+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
মধ্যরাতে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ২:৪৬ পিএম 
প্রতীকী ছবি
ময়মনসিংহের সদর উপজেলায় চালক রাজিব ইসলামকে (২৫) কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ থেকে পরানগঞ্জ সড়কের ৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন এই ঘটনা ঘটে।

রাজিব ইসলাম নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া সাইতন কান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে। তার আড়াই বছর বয়সি নাফিয়া নামে এক কন্যা সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১১টার দিকে ছিনতাইকারীরা রাজিবের অটোরিকশা ভাড়া করে। ছিনতাইকারীরা অটোরিকশায় উঠে শম্ভুগঞ্জ থেকে জয়বাংলা বাজারে যেতে বলে। পথে চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন নির্জন জায়গায় এসে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে। এসময় তাদের পিছনে আসা অন্য অটোরিকশার চালক ও যাত্রীরা বিষয়টি বুজতে পেরে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলে আসার আগেই ছিনতাইকারী চক্র রাজিবকে কুপিয়ে হত্যা করে সড়কের পাশে জঙ্গলে তার মরদেহ ফেলে রেখে চলে যায়।


পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে, খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি শিবিরুল ইসলাম বলেন, রাজিবের অটোরিকশা ছিনতাইকারী চক্র নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   মধ্যরাত  চালক  কুপিয়ে হত্যা  অটোরিকশা  ছিনতাই  ময়মনসিংহ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: