রাজধানীর পল্টন ও কদমতলিতে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর পল্টন ও কদমতলি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় পৃথক স্থান থেকে এই

2026-04-25T21:25:57+00:00
2026-04-25T21:25:57+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
রাজধানীর পল্টন ও কদমতলিতে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:২৫ পিএম   (ভিজিট : ১৬)
প্রতীকী ছবি
রাজধানীর পল্টন ও কদমতলি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় পৃথক স্থান থেকে এই মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পল্টন থানার পুলিশ সদস্য ফজলুল হক জানান, খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজউক ভবনের পাশের ফুটপাত থেকে আনুমানিক ৫৫ বছর বয়সি এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং রাস্তাঘাটেই থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, সন্ধ্যায় কদমতলির কুসুমবাগ এলাকার পাশে রাস্তা থেকে আনুমানিক ৭০ বছর বয়সি আরেক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। 


কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, ওই ব্যক্তি ওই এলাকায় ভবঘুরে হিসেবে পরিচিত ছিলেন এবং চেয়ে-চিন্তে খেয়ে জীবন ধারণ করতেন। তারও মৃত্যু অসুস্থতাজনিত কারণে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

এফআর


  বিষয়:   রাজধানী  পল্টন  কদমতলি  ব্যক্তি  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: