ধান কাটা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনার তেরখাদা উপজেলায় ধান কাটা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নূর আলম (৫৬) নামে এক বিএনপি কর্মী

2026-04-25T21:51:25+00:00
2026-04-25T21:51:25+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ধান কাটা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:৫১ পিএম 
প্রতীকী ছবি
খুলনার তেরখাদা উপজেলায় ধান কাটা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নূর আলম (৫৬) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার মধুপুর উত্তরপাড়া বিলে এ ঘটনা ঘটে।

নিহত নূর আলম উপজেলার বাসিন্দা ইকরাম শেখের ছেলে।

সংঘর্ষে আহতরা হলেন– হিজমুল্লাহ সোহেল রানা, নূর শেখ, মুসা শেখ, মফিজুর রহমান ও আলী হুসাইন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ধান কাটাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুলের অনুসারী গ্রুপ এবং মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সাইফুল মোড়লের অনুসারীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের নেতাকর্মীরা। 

সংঘর্ষে সাইফুল গ্রুপের অনুসারী নূর আলম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।


তেরখাদা উপজেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ফখরুল ইসলাম বলেন, মধুপুর উত্তরপাড়া বিলে ধান কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তবে এটি রাজনৈতিক কোনো সহিংসতা নয় বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শহিদুল ও সাইফুল মোড়ল গ্রুপের মধ্যে ধান কাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এফআর
  বিষয়:   খুলনা  ধান  বিএনপি  দুই  পক্ষ  সংঘর্ষ  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: