পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

2026-04-25T23:15:53+00:00
2026-04-25T23:46:02+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১১:১৫ পিএম  আপডেট: ২৫.০৪.২০২৬ ১১:৪৬ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। এই সফরকে সময়ের অপচয় হিসেবে অভিহিত করে তিনি ইসলামাবাদে অবস্থানরত এক সংবাদদাতাকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছেন।

ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি তার প্রতিনিধি দলকে ১৮ ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে পাকিস্তানে না যাওয়ার নির্দেশ দিয়েছেন। তার মতে, আলোচনার সব নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে এবং ইরান চাইলে যেকোনো সময় যোগাযোগ করতে পারে। তবে কোনো সুনির্দিষ্ট ফলাফল ছাড়া দীর্ঘ ভ্রমণ করে আলোচনার টেবিলে বসার কোনো প্রয়োজন তিনি দেখছেন না।

Advertisement
এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের পাকিস্তান সফরের সূচি নিয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। অন্যদিকে, পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে স্বতন্ত্র বৈঠক শেষে ইরানি প্রতিনিধি দলের সদস্যরা এরই মধ্যে ইসলামাবাদ ত্যাগ করেছেন।

আল আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এই সফর বাতিলের সিদ্ধান্তের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির রোববার পুনরায় ইসলামাবাদে ফেরার কথা ছিল। তবে মার্কিন প্রেসিডেন্টের বর্তমান অবস্থানের পর এই কূটনৈতিক প্রক্রিয়ার ভবিষ্যৎ এখন অস্পষ্ট হয়ে পড়েছে। ট্রাম্পের এমন কঠোর বার্তায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রচেষ্টাও বড় চ্যালেঞ্জের মুখে পড়ল।


/কহু
  বিষয়:   পাকিস্তান  ইরান  যুক্তরাষ্ট্র  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: