হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে উপস্থিত থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান টার্নার সিক্রেট সার্ভিসের দ্রুত ও পেশাদার পদক্ষেপের জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ওই অনুষ্ঠানে ব্রিটিশ দূতাবাসের অন্যান্য কর্মীসহ মার্কিন রাজনীতিক, কূটনীতিক, সাংবাদিক ও খ্যাতনামা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রোববার (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় টার্নার জানান, উদ্ভূত পরিস্থিতিতে সিক্রেট সার্ভিস যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, তাতে তারা কৃতজ্ঞ। প্রেসিডেন্টসহ উপস্থিত সবাই অক্ষত থাকায় তিনি স্বস্তি প্রকাশ করেন এবং হামলায় আহত পুলিশ কর্মকর্তার দ্রুত আরোগ্য কামনা করেন।
/কহু