কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কলকাতা ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে

2026-09-03T23:11:03+00:00
2026-09-03T23:11:03+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১১ পিএম 
বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। ছবি : সংগৃহীত
কলকাতা ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতা যাওয়ার আগে আবাসন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতায় গত ১৯ আগস্টের অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন দুর্ঘটনাপ্রবণ কিছু আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। নিরাপত্তা বিধি মেনে এসব প্রতিষ্ঠান পুনরায় চালু হতে মাসখানেকের বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

Advertisement
এ অবস্থায় কলকাতায় গিয়ে আবাসন সংকটে পড়া এড়াতে বাংলাদেশি নাগরিকদের আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে উপ-হাইকমিশন। ভ্রমণের আগে হোটেলটি চালু আছে কি না, কক্ষের প্রাপ্যতা, বুকিংয়ের বৈধতা ও অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে বলা হয়েছে।


চিকিৎসার জন্য কলকাতা যাওয়া রোগীদের সফরসঙ্গীদেরও আগেই হোটেল বুকিং নিশ্চিত করতে হবে। পাশাপাশি হোটেল থেকে সংশ্লিষ্ট হাসপাতালের দূরত্ব এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে আগেই তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উপ-হাইকমিশন বিশেষভাবে জানিয়েছে, অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে কলকাতা ভ্রমণ না করাই নিরাপদ।


সময়ের আলো/এমকে
  বিষয়:   কলকাতা  বাংলাদেশি  হোটেল  বুকিং  সতর্কবার্তা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: