বসনিয়ায় ৩৬ বাংলাদেশিসহ আটক ৯৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে বসনিয়া ও হার্জেগোভিনায় ৩৬ বাংলাদেশিসহ ৯৬ জনকে আটক করেছে দেশটির গ্রাদিসকা বর্ডার পুলিশ।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)

2026-09-03T22:10:11+00:00
2026-09-03T22:10:11+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বসনিয়ায় ৩৬ বাংলাদেশিসহ আটক ৯৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১০ পিএম 
বসনিয়া ও হার্জেগোভিনায় ৩৬ বাংলাদেশিসহ ৯৬ জনকে আটক করেছে দেশটির গ্রাদিসকা বর্ডার পুলিশ। ছবি : সংগৃহীত
অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে বসনিয়া ও হার্জেগোভিনায় ৩৬ বাংলাদেশিসহ ৯৬ জনকে আটক করেছে দেশটির গ্রাদিসকা বর্ডার পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত সারাজেভো টাইমস ও ফার্স্ট বলকান মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, বুধবার রিপাবলিকা সের্পস্কার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় দুটি পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Advertisement
বুধবার বিকেলে বিস্ত্রিকা শহরে সীমান্ত পার হওয়ার সময় ৬৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪০ জন পাকিস্তানের এবং ২৩ জন বাংলাদেশের নাগরিক। এ সময় দুটি নৌকা জব্দ করা হয়। মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

এরপর একই দিন রাতে একই এলাকায় আরও ৩৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি, ১৮ জন আফগানিস্তানের এবং দুজন পাকিস্তানের নাগরিক।


বসনিয়া ও হার্জেগোভিনার সীমান্ত পুলিশ জানিয়েছে, ঘটনাগুলো প্রসিকিউটর অফিসের দায়িত্বপ্রাপ্ত কৌঁসুলিকে জানানো হয়েছে। মানবপাচারের সংশ্লিষ্টতা ও সীমান্ত অতিক্রমের চেষ্টার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ ছাড়া আটক ব্যক্তিদের বিষয়ে সার্ভিস ফর ফরেনার্স অ্যাফেয়ার্স-এর বানিয়া লুকা ফিল্ড সেন্টারকে অবহিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বসনিয়া  বাংলাদেশি  আটক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: