১১ দফতরে নতুন ডিজি, ৩ গুরুত্বপূর্ণ সংস্থায় চেয়ারম্যান নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। শিক্ষা, খাদ্য, পরিবেশ ও আইন-শৃঙ্খলাসহ গুরুত্বপূর্ণ ১২টি অধিদফতর ও ব্যুরোতে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ

2026-04-26T15:10:23+00:00
2026-04-26T15:36:09+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
১১ দফতরে নতুন ডিজি, ৩ গুরুত্বপূর্ণ সংস্থায় চেয়ারম্যান নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৩:১০ পিএম  আপডেট: ২৬.০৪.২০২৬ ৩:৩৬ পিএম
সংগৃহীত ছবি
প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। শিক্ষা, খাদ্য, পরিবেশ ও আইন-শৃঙ্খলাসহ গুরুত্বপূর্ণ ১২টি অধিদফতর ও ব্যুরোতে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া তিনটি গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জন্ম-মৃত্যুনিবন্ধন কার্যালয়ে নতুন রেজিস্ট্রার জেনারেল নিয়োগ দিয়ে রোববার (২৬ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, খাদ্য অধিদফতরে নতুন মহাপরিচালক হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খান। পরিবেশ অধিদফতরের শীর্ষ পদে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমান। এছাড়া কৃষি বিপণন অধিদফতরের ডিজি পদে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশা এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ডিজি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে। জাতীয় যুব উন্নয়ন অধিদফতরের ডিজি পদে নিয়োগ পেয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন। 

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজি হয়েছেন দিল আফরোজ এবং পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের দায়িত্ব পেয়েছেন এ এস এম মুস্তাফিজুর রহমান। এছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ডিজি পদে মো. আসাদুজ্জামান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগে আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা এবং গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটে (জিআইইউ) দেলোয়ার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনটি গুরুত্বপূর্ণ সংস্থায় নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হয়েছেন মো. আব্দুল হাই। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে মো. শফিকুল ইসলাম এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে মোহাম্মদ হাবীবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

পাশাপাশি জন্ম ও মৃত্যুনিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান মাহমুদ। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

/কহু
  বিষয়:   বদলি  অধিদপ্তর 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: