টর্চলাইট জ্বালিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

সারাদেশ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত

2026-04-27T00:01:31+00:00
2026-04-27T00:01:31+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
টর্চলাইট জ্বালিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১২:০১ এএম 
সংগৃহীত ছবি
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সরাইল উপজেলার নতুন হাবলি পশ্চিম পাড়া ও পূর্ব পাড়ার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন আগে সরাইল সদর উপজেলার নতুন হাবলি পশ্চিম পাড়ার বাসিন্দা বোরহান উদ্দিন বিকাশে টাকা পাঠাতে পূর্বপাড়ার সুরজাহান বেগমের মুদি দোকানে যান। এ সময় টাকা পাঠানো নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এই বিরোধের জেরে রোববার সন্ধ্যায় সুরজাহান বেগমের ছেলে শিহাবকে মারধর করে বোরহানের পক্ষের লোকজন। একপর্যায়ে সুরজাহানের ভাই শিপনকেও মারধর করা হয়। পরে বিষয়টি নিয়ে নতুন হাবলি পশ্চিম পাড়া ও পূর্বপাড়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের সঙ্গে দক্ষিণ আড়িফাইল গ্রামের লোকজনও যোগ দেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

 
সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত টর্চলাইট জ্বালিয়ে টানা ৩ ঘণ্টা এই সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/আআ



  বিষয়:   টর্চলাইট  ব্রাহ্মণবাড়িয়া  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: