বৃষ্টি বাড়বে, কমে আসবে তাপমাত্রার দাপট

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সারাদেশে বৃষ্টি বাড়ার পাশাপাশি তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে

2026-04-27T08:58:36+00:00
2026-04-27T08:59:40+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বৃষ্টি বাড়বে, কমে আসবে তাপমাত্রার দাপট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৮:৫৮ এএম  আপডেট: ২৭.০৪.২০২৬ ৮:৫৯ এএম
সংগৃহীত ছবি
সারাদেশে বৃষ্টি বাড়ার পাশাপাশি তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে বিভিন্ন জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হয়ে জনজীবনে স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেওয়া এই পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

Advertisement

এ সময়ের মধ্যে রাজধানী ঢাকার আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকার আকাশ মেঘলা থেকে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টি ও বিজলি চমকানোর প্রবল সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   বৃষ্টি  তাপমাত্রা  দাপট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: