ইসরায়েল-লেবানন সংঘাত সমাধানে পাঁচ দফা প্রস্তাব হিজবুল্লাহ প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবানন-ইসরায়েল চলমান সংঘাত নিরসনে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম।তিনি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের

2026-04-27T18:42:16+00:00
2026-04-27T18:42:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েল-লেবানন সংঘাত সমাধানে পাঁচ দফা প্রস্তাব হিজবুল্লাহ প্রধানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:৪২ পিএম 
হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম। সংগৃহীত ছবি
লেবানন-ইসরায়েল চলমান সংঘাত নিরসনে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম। 

তিনি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের মধ্যে অনুষ্ঠিত সরাসরি আলোচনার সমালোচনা করে বলেন, ৪৩ বছর পর এমন আলোচনা “অপ্রয়োজনীয় এবং অপমানজনক” সিদ্ধান্ত ছিল।

কাসেমের দাবি, বর্তমান পরিস্থিতিতে সমাধানের জন্য প্রথমেই পাঁচটি শর্ত পূরণ করতে হবে। সেগুলো হলো—ইসরায়েলের স্থল, সমুদ্র ও আকাশপথে সব ধরনের হামলা বন্ধ করা, দখলকৃত এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, আটক ব্যক্তিদের মুক্তি, বাস্তুচ্যুত মানুষদের নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার সুযোগ এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠন।

তিনি আরও বলেন, লেবাননের সরকার যদি দেশের অধিকার ও ভূখণ্ড ছাড় দেয় এবং নিজেদের জনগণের বিপক্ষে অবস্থান নেয়, তাহলে এভাবে রাষ্ট্র পরিচালনা চলতে পারে না। 


/ইউএমএইচ







  বিষয়:   ইসরায়েল-লেবানন  হিজবুল্লাহ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: