‘নিরাপদ খাদ্য নিশ্চিতে প্যাকেটে সহজবোধ্য পুষ্টি লেবেলিং জরুরি’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে প্যাকেটজাত খাদ্যে সহজবোধ্য পুষ্টি লেবেলিং (এফওপিএল) চালু জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতে নিরাপদ খাদ্য ও

2026-04-27T18:53:22+00:00
2026-04-27T18:53:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘নিরাপদ খাদ্য নিশ্চিতে প্যাকেটে সহজবোধ্য পুষ্টি লেবেলিং জরুরি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে প্যাকেটজাত খাদ্যে সহজবোধ্য পুষ্টি লেবেলিং (এফওপিএল) চালু জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতে নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে এফওপিএল নীতি জরুরি বলেও জানান তারা।

সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর আয়োজিত ও গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কারিগরি সহযোগিতায় তরুণদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশনে এসব তথ্য জানানো হয়।

তরুণদের সম্পৃক্ততায় বাংলাদেশে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রচার এবং প্যাকেটজাত খাবারের পুষ্টি তথ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ভবিষ্যতের তরুণদের ক্ষমতায়ন: সুস্থ খাদ্যাভ্যাস, প্যাকেটজাত খাবারের লেবেলিং সম্পর্কে ধারনা এবং ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) নীতি সমর্থন’ শীর্ষক দিনব্যাপী এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন) অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস।
আরও পড়ুন

ওরিয়েন্টেশনে সেশন পরিচালনা করেন ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ এবং প্রকল্প সমন্বয়কারী মাহবুবা রহমান।

স্বাগত বক্তব্যে যুবদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মোড়কজাত খাবারের প্রতি তরুণদের আগ্রহ ও অসংক্রামক রোগ বাড়ার এই সময়ে এ বিষয়ে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে দেশের প্রেক্ষাপটে এফওপিএলের প্রয়োজনীয়তা, এফওপিএল বিষয়ে বিশ্বের সেরা উদাহরণ ও খাদ্যপণ্যের প্যাকেটে সহজবোধ্য পুষ্টি লেবেলিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়।এসময় অংশগ্রহণকারী তরুণরা দলগত কাজের মাধ্যমে নিজেদের সক্ষমতার সঙ্গে মিল রেখে এফওপিএল বিষয়ে সম্ভাব্য অবদান কী হতে পারে তা চিহ্নিত করেন এবং এর আলোকে আগামী ছয় মাসের কার্যপরিকল্পনা প্রণয়ন করেন।

ওরিয়েন্টেশনের মাধ্যমে একটি সক্রিয় যুব প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রচার ও নীতিগত পরিবর্তনের দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এএডি/


  বিষয়:   নিরাপদ  খাদ্য  নিশ্চিত  প্যাকেট  সহজবোধ্য  পুষ্টি  লেবেলিং  জরুরি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: